খেলা

রহমত শাহর সেঞ্চুরিতে প্রথম দিনটা আফগানদের

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭১ রান তুলেছে সফরকারী আফগানিস্তান। রহমত শাহের সেঞ্চুরি আর আসগর আফগানের অপরাজিত ৮৮ রানের সুবাদে এই রান তুলেছে তারা।
চতুর্থ আর ষষ্ঠ উইকেটে গড়া দুটি জুটি আফগানদের প্রথম দিনটি ভালোভাবে কাটাতে সহায়তা করেছে। দলীয় ৭৭ রানের তৃতীয় উইকেট পড়ার পর ১২০ রানের জুটি গড়েন রহমত শাহ ও আসগর আফগান। এই জুটিতে দুই শ’র কাছাকাছি পৌছে যায় সফরকারীরা। বড় সংগ্রহের আভাস দেয় রশিদ খানের দল। রহমত শাহ সেঞ্চুরি পূর্ণ করে আফগানদের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
দুজনেই দারুণ দক্ষতার সাথে মোকাবেলা করেছেন বাংলাদেশী স্পিনারদের। আফগানদের আটকাতে ৮ জন বোলার ব্যবহার করেছেন বাংলদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে রহমত ও আসগর ছিলেন অটল। শেষ বিকেলে তাদের দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।
তবে সেঞ্চুরি করার পর তিনি বেশিক্ষণ ক্রিকে টিকতে পারেননি রহমত শাহ। ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দেন সৌম্য সরকারের হাতে। বোলার ছিলেন নাইম হাসান।
একই ওভারে নতুন ব্যাটসম্যান মোহাম্মাদ নবীকেও ফেরান নাইম। ফলে ৫ উইকেটে স্কোর হয় ১৯৫। তবে রহমত শাহ বিদায় নিলেও দারুণ ব্যাটিং করতে থাকেন আসগর আফগান। নতুন ব্যাটসম্যান আফসার জাজাইকে নিয়ে দিনের বাকি সময়টা কোন বিপদ ছাড়াই কাটিয়ে দেন। আসগর ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়ে চলছেন সেঞ্চুরির পথে।
দিন শেষে আসগর অপরাজিত আছেন ৮৮ রানে, আর জাজাই ৩৫ রানে। দুজনের জুটি হয়েছে ৭৪ রানের। দ্বিতীয় দিন সকালে তারা এই জুটিটাকে কতটা দীর্ঘ করতে পারবেন সেটির ওপর হয়তো এই টেস্টের অনেক কিছু নির্ভর করবে।
বাংলাদেশের পক্ষে নাইম ও তাইজুল দুটি করে এবং মাহমুদউল্লাহ একটি উইকেট নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button