রসিক নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে নগরীর শিল্পকলা একাডেমী হলরুমে এ প্রতিক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে সকাল সাড়ে ৯ টায় প্রতিদ্বন্দী ৯ মেয়র প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
প্রতিক বরাদ্দে মেয়র প্রার্থীরা যে মার্কা পেলেন: আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা কে লাঙল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা, জাকের পার্টির খোরশেদ আলমের গোলাপ ফুল, জাসদ মনোনীত শফিয়ার রহমানের মশাল, খেলাফত মজলীস মনোনীত তৌহিদুর রহমানের দেয়াল ঘড়ি, বাংলাদেশ কংগ্রেস আবু রায়হানের ডাব, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলনের হাতি এবং মেহেদী হাসান বনি’র হরিণ প্রতিক বরাদ্দ দেয়া হয়।
মেয়র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দের পর সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। ২২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম নগরপিতা হিসেবে নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদে ২০১৭ সালের ২১ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন।



