রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্ত ৭ হাজার ১৯৭ জন

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ১’শ ৯৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন- চিকিৎসক,নার্স,পুলিশ, সরকারী কর্মকর্তা সাংবাদিকসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ। শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের অফিস প্রধান ফজলু মিয়া জানান- শনিবার সকাল ৮ টা পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১৫৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের মধ্যে দিনাজপুুরে ৫৭, রংপুরে ২৬, ঠাকুরগাঁওয়ে ২৬, কুড়িগ্রামে ১৪, লালমনিরহাটে ১৩, পঞ্চগড়ে ৮, গাইবান্ধায় ৭ এবং নীলফামারী জেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ১’শ ৯৭ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৩ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত দিনাজপুুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭ জনে এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। রংপুর জেলায় ১ হাজার ৮’শ ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।
নীলফামারী জেলায় আক্রান্ত বেড়ে ৬৯৩ জনে দাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৯ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্তরে সংখ্যা দাঁড়িয়েছে ৭১৩ জনে এবং মৃত্যু হয়েছে ১২ জনের। ঠাকুরগাঁওয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯১ জনে এবং মৃত্যু হয়েছে ৮ জনের। পঞ্চগড়ে আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫৮ জনে। আর মৃত্যু হয়েছে ৩ জনের । এছাড়া কুড়িগ্রামে আক্রান্ত বেড়ে ৫৭৮ জনে দাড়িয়েছে। এই জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের ।
করোনা সন্দেহে রংপুর বিভাগের ৮ জেলায় ৪৭৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়ালো ৬৩ হাজার ৯০৬ জনে। এর পাশাপাশি বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৩৬ জন সহ মোট ৫৯ হাজার ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত ৫ হাজার ১ ’শ ৯ জন রোগী সুস্থ হয়েছেন।




