রংপুর বিভাগে নতুন করে ৬১ জন আক্রান্ত জেলায় দু’হাজার ছাড়িয়েছে

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৮ জন, কুড়িগ্রামে ১৪ জন, লালমনিরহাটে ৯ জন, গাইবান্ধায় ৭ জন, গাজীপুরের এক জন, নীলফামারীর এক জন ও চাঁপাই নবাবগঞ্জের এক জন রয়েছেন।
সূত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই নারী, কুড়িগ্রামের উলিপুর আকন্দপাড়ার দুই পুরুষ, এক নার্স, এক চিকিৎসক, হাসপাতালের এক কর্মচারী, নগরীর কামাল কাছনার এক জন, রংপুর নগরীর ঠিকাদারপাড়ার এক জন, মুন্সিপাড়ার এক নারী, পাশারীপাড়ার এক জন, কামাল কাছনার এক নারী, কামদেবপুরের এক জন, বিনোদপুরের এক নারী, কামারপাড়ার এক কিশোরী, সর্দারপাড়ার এক নারী, ধাপ বনানী লেনের দুই নারী, সেনপাড়ার এক জন, উত্তম হাজীরহাটের এক জন, বাবুখাঁর এক জন, মাহিগঞ্জের এক জন, মুন্সিপাড়ার এক জন, ধাপ কাকলী লেনের এক নারী, সর্দারপাড়ার এক জন, চেকপোস্টের এক নারী, সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক নারী, রংপুর সিভিল সার্জন অফিসের এক নারী কর্মচারী, মিঠাপুকুর লতিফপুরের এক নারীসহ দুই জন, কাউনিয়া বালাপাড়ার এক জন, পীরগঞ্জ থানার দুই পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছে।
কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী, রাজিবপুর চাঁন্দামারির এক জন, পাইকপাড়ার এক জন, নাগেশ্বরী পায়রাডাঙ্গার এক জন, থানাপাড়ার এক জন, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারীসহ দুই রোগী, ফুলবাড়ি চান্দরখানার এক জন, গঞ্জারহাটের এক জন, রকমন্ডালের এক জন, ফুলমতির এক জন। লালমনিরহাট পাটগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগী, কালিগঞ্জ দলগ্রামের এক নারীসহ পাঁচ রোগী , উত্তর মুশরাত মাদাটির এক নারীসহ দুই জন, হাতিবান্ধা পশ্চিম বাশিগ্রামের এক জন। গাইবান্ধা জেলার সদর ডেভিড কোম্পানীপাড়ার এক নারী, সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই নারীসগ তিন রোগী, সাদুল্ল্যাপুর জয়েনপুরের এক নারী, পলাশবাড়ি নুড়িয়াগাড়ির এক শিশু, ফুলছড়ি ফায়ার সার্ভিসের এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নূরুন্নবী লাইজু।




