জাতীয়শিরোনাম

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ১৪০ আক্রান্ত ৮ হাজার ৪৯২ জন

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের আট জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা । গত চার মাসে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম,লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ৮ হাজার ৪৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৪০ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮২ জন।
সোমবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় একশ’ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন দিনাজপুরে দু’ জন ও ঠাকুরগাঁও জেলায় এক জন। বর্তমানে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার মধ্যে কুড়িগ্রামে ৪৪, দিনাজপুুরে ২৭, গাইবান্ধায় ২৪, রংপুরে ১৮, নীলফামারীতে ১০, লালমনিরহাটে ১০, ঠাকুরগাঁওয়ে নয় এবং পঞ্চগড় জেলায় সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী দিনাজপুর জেলায়। এ জেলায় রোববার পর্যন্ত মোট দু’ হাজার ৪৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪৮ জন। রংপুরে আক্রান্তের সংখ্যা দু’ হাজার ৫৮ জন, মারা গেছেন ৩৩ জন। নীলফামারী জেলায় করোনা আক্রান্ত ৭৬৮ জন, মারা গেছেন ১১ জন। গাইবান্ধা জেলায় করোনা আক্রান্ত ৮২৮ জন, মারা গেছেন ১৪ জন। ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত ৬৫৬ জন, মারা গেছেন ১১ জন। পঞ্চগড়ে করোনা আক্রান্ত ৪৫১জন, মারা গেছেন আট জন। লালমনিরহাটে করোনা আক্রান্ত ৫৪৬ জন, মারা গেছেন চার জন, কুড়িগ্রামে করোনা আক্রান্ত ৭০১ জন, মারা গেছেন ১১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button