রংপুর বিভাগের ৬ জেলায় আরো ৫১ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩০ জন, লালমনিরহাটে ১১ জন, গাইবান্ধায় ৬ জন, কুড়িগ্রামে ২ জন, নীলফামারীতে ১ জন ও দিনাজপুরের ১ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন নীলফামারী সৈয়দপুরের এক পুরুষ (৫০), মোহনপুর গোলাগঞ্জের এক বৃদ্ধা (৬৫), আরটিআই কর্নারের এক স্টাফ নার্স (৪৯), আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক শিশু (১২), রমেক হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট কালিগঞ্জের এক বৃদ্ধ (৬০), গাইবান্ধা সুন্দরগঞ্জের এক বৃদ্ধ (৬৫), দিনাজপুর পাবর্তীপুরের এক পুরুষ (৫০), রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখার এক সদস্য (৩৫), রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ সদস্য (৩০), পুলিশ লাইন্স স্কুলের এক পুলিশ সদস্য (২৮), জেলা পুলিশের এক সদস্য (৫০), অপর সদস্য (৫৬), রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (২৯), নগরীর পর্যটনপাড়ার এক পুরুষ (৫০), লাকিপাড়ার এক যুবক (২৮), ধাপ কটকিপাড়ার এক চিকিৎসক (২৬), এক নারী (৪২), পর্যটন মোড়ের এক শিশু (১৪), সাতগাড়ার এক নারী (২৫), ধাপ এলাকার এক নারী (১৯), নজিরহাটের এক পুরুষ (৩৮), ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক (২২), গুপ্তপাড়ার এক পুরুষ (৩৬), উপ-শহরের এক পুরুষ (৪৮), মুন্সিপাড়া মোড়ের এক বৃদ্ধ (৬০), বিএনসিসি রোডের এক পুরুষ (৫০), ইসলামবাগের এক নারী (৩৮), এক শিশু (১০), ধাপ সাগরপাড়ার এক নারী (৩০), এক শিশু (৭), পীরগাছা ইটাকুমারীর এক পুরুষ (৫০), শুকান পুকুরের এক পুরুষ (৪০), পীরগঞ্জ রামনাথপুরের এক নারী (২৬), মিঠাপুকুরের এক পুরুষ (৫৫)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন কালিগঞ্জ তুষভান্ডারের এক নারী (৫৫), এক বৃদ্ধ (৬২), এক নারী (৫০), কুড়িগ্রাম ফুলবাড়ি অনন্তপুরের এক পুরুষ (৫০), মহেন্দ্রনগরের এক পুরুষ (৩২), জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ (৫৬), ঢাকনাইয়ের এক পুরুষ (৩৫), বালাটারীর এক পুরুষ (৫৬), কালিগঞ্জ উত্তর গণেশামের এক পুরুষ (৪০), অপর পুরুষ (৩২)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, গাইবান্ধা সদর সুখনগরের এক নার্স (২৭), চালক মামরোজপুরের এক পুরুষ (৫৪), বল্লমঝাড়ের এক নারী (৪৩), থানাপাড়ার এক পুরুষ (৩৮), গোবিন্দগঞ্জ মাস্টারপাড়ার এক চিকিৎসক (৩২)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, উলিপুরের এক পুরুষ (৪০), ভুরুঙ্গামারী নলিয়ার এক পুরুষ (৩৮)।
শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৭ জন ও মারা গেছেন ৩৭ জন।




