রংপুর বিভাগের পাঁচ জেলায় নতুন করে ৪৮ জন আক্রান্ত, মৃত্যু ১

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুণা পরীক্ষায় নতুন করে ৪৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ২৩ জন, কুড়িগ্রামে ৮ জন, লালমনিরহাটে ৮ জন, গাইবান্ধায় ৭ জন ও নীলফামারীতে ২ জন রয়েছে।
রংপুর জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারী জলঢাকার এক বৃদ্ধ (৭০), হাজীরহাটের এক শিশু (১৫), হাজীপাড়ার এক যুবক (২৮), আরটিআই কর্নারে চিকিৎসাধীন কটকিপাড়ার এক পুরুষ (৫৮), নগরীর ধাপ খলিফাপাড়ার এক বৃদ্ধা (৯২), মেডিকেল পাকারমাথার এক পুরুষ (৫৮), মুলাটোলের এক চিকিৎসক (৬৭), রংপুর সিভিল সার্জন অফিসে সংযুক্ত নীলফামারী ইপিজেডের এক যুবক (২৭), চেকপোস্টের এক নারী (২৫), রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক পুরুষ (৫৬), কলেজ রোডের এক পুরুষ (৪০), আনসারী মোড়ের এক পুরুষ (৩০), বিন্যাটারীর এক পুরুষ (৩৮), পূর্বগেটের এক চিকিৎসক (৩৮), পূর্ব শালবনের এক নারী (২৬), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক
কিশোর (১৭), পূর্ব কামাল কাছনার এক পুরুষ (৩৬), বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক পুরুষ (৫২), গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ নার্স (৩৫), অপর নার্স (৩০), চিকিৎসাধীন এক পুরুষ (৩৫), গঙ্গাচড়া ভুটকার এক যুবক (২০), পীরগঞ্জ পানবাজারের এক নারী (৪০), হারাগাছ ৩১ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন মদামদনের এক পুরুষ (৪৯)।
কুড়িগ্রাম জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫০), সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এক পুরুষ (৩৫), সদর হাসপাতাল পাড়ার এক নারী (৫০), রাজারহাট থানার এক পুলিশ সদস্য (৪০), কৃষ্ণপুরের এক পুরুষ (৩২), উলিপুর নুরপুরের এক ব্যক্তি (৩২), এক বৃদ্ধা (৭০), নাগেশ্বরী মাস্টারপাড়ার এক নারী (৪০)।
লালমনিরহাট জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন বড়বাড়ির এক বৃদ্ধা (৬০), জেলা সমবায় অফিসের এক পুরুষ (৩৯), বালাটারীর এক পুরুষ (৫০), তেলিপাড়ার এক নারী (৫৫), মহিলা কলেজ রোডের এক পুরুষ (৩৩), আদিতমারী দিঘলটারীর এক বৃদ্ধ (৬২), ইসলামী মিশনের এক নারী (৫৯), হাতিবান্ধা টংভাঙ্গার এক বৃদ্ধা (৬০)।
গাইবান্ধা জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন- গাইবান্ধা সদর বালাসি রোডের এক বৃদ্ধা (৬৫), এক শিশু (১২), এক বৃদ্ধ (৬৮), সুন্দরগঞ্জ মির্জাগঞ্জের এক নারী (৪৩), ফুলছড়ি উদাখালীর এক পুরুষ (৩২), গোবিন্দগঞ্জ ফটুপাড়ার এক শিশু (১৩), এক পুরুষ (৪১)।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দু’ হাজার ৩২৬ জন ও সুস্থ্য হয়েছেন এক হাজার ৮৯৪ জন। মারা গেছেন ৩৯ জন।
করোনায় এক বৃদ্ধের মৃত্যু
রংপুরে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মোত্তালেব মোল্লা (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ১৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডাঃ শাইখুল ইসলাম সুজা জানান, তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় ১৩ আগস্ট নমুনা সংগ্রহ করা হয়। ১৪ আগস্ট নমুনা পরীক্ষার ফলাফলে মোত্তালেব মোল্লা করোনা পজেটিভ হন এবং ওই দিনই মারা যান। তিনি ডায়াবেটিস ও উচ্চ
রক্তচাপে ভুগছিলেন।




