শিরোনাম

রংপুর বিভাগের পাঁচ জেলায় ৫৮ জন নতুন করে করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন ও জেলায় ২৮ জন, লালমনিরহাটে ১২ জন, গাইবান্ধায় ৯ জন, কুড়িগ্রামে ৮ জন, পঞ্চগড়ে ১ জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু রোববার সন্ধ্যায় জানান- রংপুর মেট্রোপলিটন ও পুলিশ ট্রেনিং সেন্টারের দুই কনস্টেবল, র‌্যাবের এক সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক নার্স, রেডিও সেন্টারের এক কর্মচারী, কেরানীপাড়ার এক জন, মুন্সিপাড়ার এক জন, চব্বিশ হাজারীর পাঁচ জন, কুটিপাড়ার এক জন, মুরগি ফার্মের এক জন, সিও বাজারের এক নারী , জুম্মাপাড়ার এক জন, সেনপাড়ার দুই নারী, শালবন মিস্ত্রিপাড়ার এক জন, ধাপ এলাকার এক জন, পর্যটন মোটেলের এক চিকিৎসক, পরশুরাম ফকিরগঞ্জের এক স্বাস্থ্যকর্মী, খলিফপাাড়ার এক জন, সদর উপজেলার এক চিকিৎসক, পীরগঞ্জ ওসমানপুরের এক জন, পীরগঞ্জ পৌরসভা এলাকার প্রজাপাড়ার এক নারী, পীরগাছা পূর্ব চাঁদনীপুরের এক জন, তাম্বুলপুরের এক জন, রংপুর সিভিল সার্জন অফিসে পঞ্চগড় দেবীগঞ্জের এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। লালমনিরহাট একশ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থানা রোড নিউ কলোনীর এক নারী রোগী, মিশন রোডের এক জন, সাপটানা বাজারের এক জন, খাটাপাড়া সাপ্টিবাড়ির এক জন, বানভাসার এক নারী, মাটিয়া মসজিদের এক নারী, থানাপাড়ার তিন জন, খোর্দ্দ সাপটানার এক জন, কালিগঞ্জ মাদহাটি ইউপি’র এক জন, লালমনিরহাট সদর থানার এক পুলিশ কনস্টেবল।
কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন দুই জন, ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী, শিমুলবাড়ির এক জন, শান্তিনগরের এক জন, সদর পুরাতন থানাপাড়ার এক জন, উলিপুর বামনাছড়ার এক জন, সন্দারপাড়ার এক জন।
গাইবান্ধা পিবিআইয়ের দুই জন, সাঘাটা উকিলপাড়ার দুই শিশু ও এক নারী, সাদুল্ল্যাপুর নলডাঙ্গার এক জন, সুন্দরগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, ফুলছড়ি উদাখালির এক জন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৮৯ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন ও মারা গেছেন ৩২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button