রংপুর বিভাগের চার জেলায় নতুন করে ৪৯ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, গাইবান্ধা, লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৫ জন, লালমনিরহাটে ১২ জন, গাইবান্ধায় সাত জন ও কুড়িগ্রামে পাঁচ জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু মঙ্গলবার বিকেলে জানান- রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ কনস্টেবল, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক কর্মচারী, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারীসহ দুই জন, সাতমাথার এক জন, নগরীর নুরপুরের এক জন, মেডিকেল পূর্বগেটের এক জন, দ¶িন গুপ্তপাড়ার এক শিশুসহ দুই জন, ধাপ ইঞ্জিনিয়ারপাড়ার এক জন, রাধাবল্লভের এক জন, পর্যটন মোড়ের এক নারী, চন্দনপাটের এক জন, মুলাটোলের এক জন, মডার্ণ মোড়ের এক নারীসহ দুই জন, আদর্শপাড়ার এক জন, বদরগঞ্জ উপজেলা অফিসের এক জন, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, পীরগঞ্জ মাদারপুরের এক জন, মিঠাপুকুর উপজেলা পরিষদের এক জন, মিঠাপুকুর চিতলি দ¶িনপাড়ার এক জন, পীরগাছা গুয়াবাড়ির এক জন, তালুক উপাসুর এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন বত্রিশ হাজারীর এক রোগী, বাবুপাড়ার এক জন, মহিষখোচার এক জন, পুরানবাজারের এক নারীসহ দুই জন, হাতিবান্ধা নিজ শেখসুন্দরের এক জন, কালিগঞ্জ ভোটমারীর এক জন, ঘ্যাগরার এক নারীসহ দুই জন, উত্তর বত্রিশ হাজারীর দুই জন, উত্তর গণেশামের এক জন।
গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী, কাজলডাঙ্গার এক জন, থানাপাড়ার এক জন, সুখ শান্তির মোড়ের এক জন, সাদুল্ল্যাপুর জয়েনপুরের দুই জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক।
কুড়িগ্রাম জেলায় রৌমারী পিডিএস অফিসের এক কর্মচারী, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, রাজারহাট চাকিরপাশার এক জন, নাগেশ্বরী হাসনাবাদের এক জন, কুমারপুরের এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দু’ হাজার ১১৬ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৫ ও মারা গেছেন ৩৩ জন।




