শিরোনাম

রংপুর বিভাগের চার জেলায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৯ জন, গাইবান্ধায় ৮ জন, লালমনিরহাটে ৮ জন, কুড়িগ্রামে ৪ জন রয়েছে।
রংপুর জেলায় আক্রান্তরা হলেন- তাজহাট থানার এক পুলিশ সদস্য (৪৩), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক স্টাফ নার্স (৪৯), চিকিৎসাধীন ধাপ জেল রোডের এক চিকিৎসক (৪২), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক বৃদ্ধ (৭০), রমেক হাসপাতালে চিকিৎসাধীন সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৫০), আদিতমারী পলাশির এক যুবক (২১), চন্দনপাটের এক যুবক (১৯), নগরীর আরকে রোডের এক চিকিৎসক (৭০), প্রাইম মেডিকেল কলেজের এক নারী (৩০), এক পুরুষ (৩৫), জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ (৪৭), মেডিকেল পূর্বগেটের এক নারী (৪০), এক পুরুষ (৪২), মুন্সিপাড়ার এক পুরুষ (৩১), ধাপ শিমুলবাগের এক নারী (৩৫), বাহার কাছনার এক পুরুষ (৩০), মাস্টারপাড়ার এক পুরুষ (৩৮), সিঙ্গার গলির এক যুবক (২৬), ইসলামবাগ আরকে রোডের এক চিকিৎসক (৬৭), এক নারী (৫৭), বাবুখাঁর এক নারী (৫৩), পীরগাছা বিহারী কলোনীর এক নারী (২০)।
গাইবান্ধা জেলায় আক্রান্তরা হলেন- গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের এক নারী (৪৩), দক্ষিন ধানগোড়ার এক যুবক (২১), পোলবান্দি রোডের এক যুবক (২৩), মুহুরীপাড়ার এক নারী (২৩), গোবিন্দগঞ্জ গোবিন্দপাড়ার এক পুরুষ (৪৫), ফুলছড়ি ফ্রেন্ডশীপ হেলথ্ ক্লিনিকের এক নারী (২৯),পলাশবাড়ি বিটকাপার এক যুবক (২৪)।
লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৮০), পাটগ্রামের এক পুরুষ (৪৪), এক নারী (৪৪), সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৩), অপর পুরুষ (৩৬), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩২)।
কুড়িগ্রাম জেলায় আক্রান্তরা হলেন- কুড়িগ্রাম রাজারহাট ছটমাল্লিক ব্রীজের এক বৃদ্ধা (৬০), দিবালয়ের এক নারী (৪৮), এক পুরুষ (৩০), ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩৬)।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৫৫৪ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৬৬ জন ও মারা গেছেন ৪০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button