আন্তর্জাতিক সংবাদশিরোনাম

টোবির আঘাত : নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে বুধবার তুষার ঝড় আঘাত হেনেছে। গত তিন সপ্তাহের মধ্যে সেখানে আঘাত হানা এটি হচ্ছে চতুর্থ তুষার ঝড়।
বৈরী আবহাওয়ার কারণে এ অঞ্চলের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা এবং বিভিন্ন স্কুল ও ফেডারেল অফিস বন্ধ রাখা হয়েছে।
শীতকালীন ঝড় টোবির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে সাত ইঞ্চি উচ্চতার তুষারপাত হয়েছে।
তবে আবহাওয়া পূর্বাভাসের চেয়ে রাতে কম তুষারপাত হয়েছে।
এ ঝড়ের ফলে সৃষ্ট তুষারপাত অতীতের রেকর্ড ভেঙেছে কিনা তা জানা যায়নি। ১৯১৫ সালের এপ্রিল মাসে নিউইয়র্কে ১০ ইঞ্চি উচ্চতার তুষারপাত হয়।
জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটে প্রতি ঘণ্টায় ৪০ মাইল বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়। এছাড়া ঝড়ে এসব এলাকায় গাছপালা উপড়ে পড়তে ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়।
প্রচণ্ড তুষারঝড়ের আশঙ্কায় নিউইয়র্কের স্টেট গভর্নর পুরো নগরীতে জরুরি অবস্থা জারি করেন।
এ বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজার চার শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিউইয়র্কে মেয়র বিল ডি ব্লাসিও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মীদের বাড়িতে থাকতে অনুমতি দেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button