Uncategorized

রংপুরে ৫৮ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, লালমনিরহাট জেলায় ১০ জন, কুড়িগ্রাম জেলায় ১৭ জন এবং গাইবান্ধা জেলায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ, সরকারী কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন বয়সের নারী, শিশু, পুরুশ ও বৃদ্ধ।
শনিবার সন্ধ্যায় বিষটি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান- নগরীর সেন্ট্রাল রোড়ে এক জন, পালপাড়ায় এক জন, শালবনে এক জন,ধাপ মেডিকেল মোড়ে তিন জন, রংপুর জেলা পুলিশের দুই কনস্টেবল, কেরানীপাড়ায় এক জন,মেডিকেল পাকারমাথায় এক জন, কাউনিয়া উপজেলায় দুই জন, পীরগঞ্জ উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলায় ১৩ জন, ভুরুঙ্গাামারী উপজেলায় এক জন নাগেশ্বরী উপজেলায় এক জন, লালমনিরহাট সদর উপজেলায় পাঁচ জন, হাতীবান্দা উপজেলায় এক জন, আদিতমারী উপজেলায় দুই জন, পাটগ্রাম উপজেলায় দুই জন, গাইবান্ধা সদর উপজেলায় তিন জন, গোবিন্দগঞ্জ উপজেলায় চার জন, ফুলছড়ি উপজেলায় দুই জন, পলাশবাড়ী উপজেলায় তিন জন, সাদুল্যাহপুর উপজেলায় এক জন, সাঘাটা উপজেলায় এক জন, সুন্দরগঞ্জ উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button