slider
রংপুরে ৩ বীর মুক্তি যোদ্ধাকে সম্মাননা প্রদান

রংপুর ব্যুরোঃ স্বাধীনতার মাসে ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি । আজ মঙ্গলবার বেলা ১২ টায় চেম্বার ভবনে বীর এ মুক্তিযোদ্ধাদের সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানে এ সময় মুক্তযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট , উওরী ও চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং চেম্বারের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


