slider

রংপুরে ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুরে কবি সাহিত্যিক ও সংস্কৃতিক কর্মীদের নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাবস্থাপনায় ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, সিনেমা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিট পুলিশের উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক , আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, ডিডিএলজি জিলুফা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল ইসলাম । এ সময় রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাড়া ও কবি সাহিত্যিক, সংস্কৃতিক কর্মী এবং স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button