রংপুরে ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

রংপুর ব্যুরো: রংপুরে দ্বিতীয় ধাপে পীরগঞ্জে ১ জন ও চতুর্থ ধাপে বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ রোববার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এ সময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে চতুর্থ ধাপে নির্বাচিত পীরগঞ্জ ১ জন ও বদরগঞ্জ উপজেলার ১০ জন অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে গিয়ে সরকারের চলমান কাজ গুলো সততার সাথে করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তা ও ১১ ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।




