slider

রংপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুরে জেলা পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন হয়েছে। আজ বুধবার রংপুর শেখ রাসেল সুইমিং কমপ্লেক্সে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম। অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব গেমসে সুইমিং প্রতিযোগিতার ৮টি ইভেন্ট ও তরুণ-তরুণীদের ব্যাডমিন্টন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে রংপুর বিভাগের ৮ জেলার প্রতিযোগিরা অংশ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button