slider

রংপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়ায় এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক তাজুল ইসলাম তুহিনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের এবং তাকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভও হয়েছে।
আজ রবিবার দুপুরে শিক্ষক তুহিনের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম। তিনি বলেন, গত বুধবার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে একা পেয়ে যৌন হয়রানি করেন তুহিন। এ সময় মেয়েটি চিৎকার দিলে তার সহপাঠীরা এগিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলাও হয়েছে।
৩ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ বলেন, মাদ্রাসার কর্তৃপক্ষ সাময়িক ভাবে তাকে বরখাস্ত করে যথাযত ব্যবস্থা নিয়েছে। আমি শোনার পরে মাদ্রাসায় এসেছি এলাকার লোকজনদের সাথে কথা বলেছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। একদিকে থানায় মামলা হয়েছে সে মামলাটি চলোমান রয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেন, ‘ শিক্ষক তুহিনের বিরুদ্ধে যৌন হয়রানির মানলা রেকর্ড করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে তাজুল ইসলাম তুহিনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button