slider

রংপুরে মেট্রোপলিটন পুলিশের ৪র্থ বর্ষপূর্তি উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে নগরীর ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম।
আজ শনিবার সকাল ১১ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
এ উপলক্ষে পুলিশ কমিশনারের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত একটি বর্ণাঢ্য র‍্যালি পুলিশ কমিশনার কার্যালয় হতে বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত প্রদক্ষিণ করে আবার পুলিশ কমিশনার কার্যালয় গিয়ে শেষ হয়।
কম সময়ের মধ্যে সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন অপরাধ বিভাগের এই উপ পুলিশ কমিশনার।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার,ছয় থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক পদবীর অন্যান্য কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button