slider

রংপুরে মাদক মামলায় ১জনের যাবজ্জীবন কারাদন্ড

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর আলমনগর বাবুপাড়া এলাকায় ১শ ৬১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার হওয়া মাদক মামলায় আসামী জামিলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহপতিবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম এ রায় প্রধান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলোনা। সে দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষনা করেন বিচারক। রায়ে গ্রেফতার হবার দিন থেকে রায় কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরনে জানা গেছে ২০১৪ সালের ৩০ জুলাই তারিখে রংপুর র‌্যাব ১৩ এর একটি টীম গোপন সংবাদের উপর ভিত্তি করে আসামী জামিল পিতা মৃত ওসমান গনি ঠিকানা আলমনগর বাবু পাড়া থানা কোতয়ালী জেলা রংপুরকে ১শ ৬১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব নিজেরাই বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয় ন্ত্রন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে আসামী জামিলের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। মামলায় ৮ জন সাক্ষ্য ও জেরা শেষে আসামী জামিলকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী পিপি আব্দুল মালেক জানান আসামী একজন চিহ্নিত মাদক ১শ ৬১ বোতল ফেনসিডিল সহ র‌্যাব তাকে আটক করে। সাক্ষ্য প্রমানে দোষি প্রমানিত বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেছেন। এ রায়ে সরকার পক্ষ সন্তোষ্ঠ বলে জানান তিনি। এক প্রশ্নের উত্তরে পিপি জানান আসামী গ্রেফতার হবার পর অনেকদিন কারগারে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে আদালতে আর হাজির হয়নি। ফলে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা হয়েছে। তবে রায়ে বিচারক বলেছেন গ্রেফতারের পরের দিন থেকে রায় কার্যকর করা হবে। আসামী পক্ষে ষ্টেট ডিফেন্স হিসেবে আইনজিবী থাকলেও রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত না থাকায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button