শিরোনাম

রংপুরে ভুয়া চিকিৎসক গ্রেফতার হাসপাতাল সীলগালা

রংপুর প্রতিনিধি : নগরীর মেডিকেল মোড় এলাকায় অনুমোদনহীন সেবা হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে এর মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে তার এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে হাসপাতালটি সিলগালা করা হয়েছে । র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে¡ ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান, রফিকুল ইসলাম চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অনুমোদনহীন এই হাসপাতালটি পরিচালনা করে আসছে। সেই সাথে সে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি চিকিৎসক না হয়েও নিজেই প্রেসক্রিপশন লিখে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
তিনি বলেন, ক্লিনিকের অপারেশন থিয়েটার অস্বাস্থ্যকর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমোদনহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে বলে। এ সময় র‌্যাবের কোম্পানী কমান্ডার হাফিজুর রহমানসহ র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button