Uncategorized

রংপুরে নতুন করে পুলিশসহ ৪০ জন করোনায় আক্রান্ত

রাহুল সরকার : রংপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকার ২২ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ৭ জন, লালমনিরহাটের ৬ জন রয়েছে।
সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নূরুন্নবী লাইজু জানান, আক্রান্তরা হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, জেলার পীরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য, গংগাচড়া উপজেলার এক জন, মিঠাপুকুরের পাঁচ জন, কাউনিয়ার এক জন, নগরীর কেরানী পাড়ার এক জন, মাহিগঞ্জের দুই জন, নুরপুরের এক জন. সেনপাড়ার এক জন, প্রাইম মেডিকেলের এক রোগী, চকবাজারের এক জন, সিটি এলাকার এক জন, কামালকাছানার এক জন, নিউ শালবন এলাকার এক জন, জুম্মাপাড়ার এক জন, ও হাজী পাড়ার এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় দুই জন, সাদুল্ল্যাপুর উপজেলায় পাঁজ জন, লালমনিরহাট সদর হাসপাতালের পাঁচ জন, কারিগঞ্জ উপজেলায় এক জন, কুড়িগ্রাম পুলিশ লাইনের এক কনস্টেবল সদর উপজেলায় তিন জন ও চীলমারী উপজেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এনিয়ে রংপুর জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ১ শত ১৩ জনে দাঁড়ালো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় সুস্থতার হার শতকরা ৬৭ ভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button