slider

রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ১৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়ট নিশ্চিত করে জানান, সকাল সাড়ে সাতটার দিকে দেওয়ালী এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী সাইমন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হন ১৫ জন। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও একজনের মৃত্যু হয়। মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে দুজনের মৃতদেহ পাই। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও একজন মারা যান।
এদিকে এ দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। উভয় পাশে কয়েক শত যানবহন আটকা পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button