রংপুরে ড. ওয়াজেদ মিয়া-র মৃত্যুবাষিকী পালন

রংপুর ব্যুরো : নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ রংপুরে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন পরমানু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে মরহুমের জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেপুরে অবস্থিত তাঁর সমাধিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রংপুর জেলা পরিষদ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, এম.এ ওয়াজেদ ফাউন্ডেশন , পৌর মেয়র এবং উপজেলা কুষক লীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিকসহ সকল নেতাকর্মীবৃন্দ।
এছাড়া দিনব্যাপী কর্মসূচীতে কোরআন তেলোয়াত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা ।




