রংপুরের মিঠাপুকুরের নর্থ বেঙ্গল জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।




