রংপুরে চিকিৎসক পুলিশসহ ৪১ জন করোনায় আক্রান্ত

রাহুল সরকার : রংপুর মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে চিকিৎসক ও পুলিশসহ ৪১ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকার ২৫ জন, কুড়িগ্রামের পাঁচ জন, গাইবান্ধার ছয় জন, লালমনিরহাটে চার জন ও নাটোর জেলার এক জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নূরুন্নবী লাইজু বুধবার সন্ধ্যায় জানান- রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাটোরের এক বৃদ্ধ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী, মাহিগঞ্জ ও তাজহাট থানার চার পুলিশ সদস্য, নগরীর ধাপ এলাকার এক যুবতী, গুপ্তপাড়ার দুই পুরুষ, ঠিকাদারপাড়ার এক যুবক, শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ, কলেজপাড়ার একই পরিবারের তিন জন, মডার্ণ মোড়ের এক চিকিৎসক, বাবুখাঁর এক বৃদ্ধ, খলিফা পাড়ার এক চিকিৎসক, কেরানীপাড়ার এক পুরুষ, মেডিকেল পূর্বগেটের এক পুরুষ, গঙ্গাচড়ার দুই চিকিৎসকসহ তিন জন, বদরগঞ্জের এক নারী, এক যুবতী, পীরগাছার দুই পুরুষ ও কাউনিয়ার এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক কিশোর, এক যুবক, সাদুল্ল্যাপুরের তিন জন, পলাশবাড়ির এক পুরুষ, লালমনিহাটের হাতিবান্ধার এক বৃদ্ধ, লালমনিরহাট সদরের এক পুরুষ, এক নারী, পাটগ্রাম এনসিসি ব্যাংকের এক কর্মকর্তা, কুড়িগ্রাম সদরের এক জন, রৌমারীর এক নারী, রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী ও উলিপুরের এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬১ জন। এ পর্যন্তু সুস্থ হয়েছেন ৫৭১ জন। জেলায় মারা গেছেন ১৬ জন।রংপুরে চিকিৎসক পুলিশসহ ৪১ জন করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন।
বর্তমানে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬১ জন। এ পর্যন্তু সুস্থ হয়েছেন ৫৭১ জন। জেলায় মারা গেছেন ১৬ জন।




