Uncategorized

রংপুরে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারন

রংপুর প্রতিনিধি : রংপুর নগরবাসীকে কোরবানির পশু যত্রতত্র জবাই না করে নির্ধারিত স্থানে জবাই করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্র তত্র পশু জবাইকরণ রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। তাছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরিধানের বিষয়টিও দেখভাল করা হবে। বৃহস্পতিবার সিটি করপোরেশণের সভা কক্ষেেএক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র মোস্তফা বলেন, নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা চাই নগরবাসী যত্রতত্র পশু জবাই না করে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করুক। তিনি বলেন, সবাই সচেতন হলে ৪৮ ঘণ্টা নয় ২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।
মেয়র বলেন, কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ বর্জ্য অপসারণে সিটি করপোরেশন থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধ এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণে এরইমধ্যে জনসচেতনতামূলক প্রচার শুরু করেছে, পরিচ্ছন্নতাকর্মীরা তিনটি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে। এতে ১২০টি ট্রলি ও রিকশাভ্যান এবং ২৫টি ট্রাক ব্যবহার করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিন মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহাবুবার রহমান মনজু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button