Uncategorized

রংপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

রংপুর প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে রংপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি মোনাব্বর হোসেন, সাধারণ সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, এটিএন বাংলার প্রতিনিধি ও রংপুর প্রেসক্লাব সদস্য মাহবুবুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রংপুর এরিয়া ক্লাস্টার ম্যানেজার স্টিফেন রুভেন
হালদার, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট হান্না হোড় সিমু ও লাইভলিউড স্পেশালিস্ট তাহমিদুর রহমান প্রমুখ।
এসময় ওয়ার্ল্ড ভিশন রংপুর এরিয়া ক্লাস্টার ম্যানেজার স্টিফেন রুভেন হালদার জানান, করোনা দুর্যোগে রংপুরের বিভিন্ন এলাকার দুই হাজার হতদরিদ্রের মাঝে নগদ এক কোটি টাকা ও রিকশাভ্যান বিতরণ করা হয়েছে। এ ছাড়াও শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন।
করোনা দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান প্রেসক্লাব নেতারা। করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে এদিন সাংবাদিকদের মাঝে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button