রংপুরে ইউপি সদস্য ও জোড়া খুন মামলায় গ্রেফতার ২

রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলামসহ জোড়া খুন ও মোনালিসা হত্যা মামলার আসামি মোতাহারা বেগম ও ময়না বেগমসহ দুজনকে গ্রেফতার করেছে সিআইডি । পুলিশ জানায়, প্রায় ১বছর পর মোনালিসা হত্যা মামলা রূজু হলে মামলাটি বাংলাদেশ পুলিশের সিআইডি অধিগ্রহন করেন ।
আজ সোমবার বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে সিআইডি বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম গত ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি মেম্বার আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামি সাইফুল ইসলামের নেতৃত্বে খুনিরা আজিজুল ইসলামকে আক্রমণ করে কুপিয়ে হত্যা। এরপরেই ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে আসামির আপন চাচাত ভাই ৮৬ বছরের প্যারালাইসড রোগী রেয়াজুল ইসলামকে তার বাড়িতে ঢুকে টেনে হেচড়ে বাইরে এনে জবাই ও পেটে বল্লমের আঘাতে হত্যা করে। রিয়াজুল ইসলাম এর হতত্যাকান্ড মেনালিসা ১২ দেখে ফেলরে তাকে ও হত্যা করে ।
উল্লেখ্য যে, মামলাটি পুলিশ হেডকোয়াটারের নির্দেশে রংপুর সিআইডিকে মামলাগুলোর তদন্তের দায়িত্ব দেয়া।




