sliderস্থানিয়

রংপুরের সাংবাদিক বাদলকে অপহরণকারী ও হামলারকারীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে কর্মূসূচি

রতন রায়হান,রংপুর : রংপুরের সিনিয়র সাংবাদিক বাদলকে অপহরণকারী ও হামলারকারীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে রংপুরের সাংবাদিক সংগঠনগুলোর বৈঠক শেষে এই কর্মসূচি দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এবং রংপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ স্বাক্ষরিত বিবৃতি দেয়া হয়।

সভার সিদ্ধান্ত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সভায় বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। বলা হয় এই দূর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়। এটি সনাতনি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাতৃত্ব ও সহাবস্থানের চেতনা আরও শক্তিশালী করবে এবং শান্তিপূর্ন, বৈচিত্রময় ও সুন্দর বাংলাদেশ বিনির্মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় ২৪ এর অভ্যুন্থানে জীবনদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সিদ্ধান্ত হয়, শহীদ পরিবার, আহত ও কারাবন্দি এবং তাদের পরিবারের কর্মসংস্থান তৈরিতে সরকারী-বেসরকারি যেকোন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তা সকল গণমাধ্যমে ফলাও করে তুলে ধরা হবে। তাদের কর্মসংস্থানের জন্য রংপুর সিটি করপোরেশনে অটো রিকশার লাইসেন্স দেয়ার জন্য যে ৪৫১ জনের তালিকা প্রক্রিয়াধীন আছে, সেই তালিকা প্রকাশ করতে হবে। এবং শহীদ পরিবার, প্রকৃত জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, রাজবন্দিদের যাছাই-বাছাই করে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। এ বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে যারা ফাঁয়দা লুটতে চাচ্ছে তাদের ব্যাপারে নগরবাসি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলপক্ষকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সভায় সিদ্ধান্ত হয়,সাংবাদিকদের সাথে আলোচনাকালে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কার্যক্রম ৩ দিনের মধ্যে দৃশ্যমান করতে হবে।

বিবৃতিতে আরও বলায় হয়, সভায় সিদ্ধান্ত হয়, সরকারি চাকরিবিধি অমান্য করে রংপুর সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক নাররিকদের জিম্মি করে নাগরিক সেবা বন্ধ করে দেয়ার সাথে জড়িত এবং নাগরিক সেবা বন্ধের হুমকিদাতাদের বিরুদ্ধে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে দৃশ্যমান করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয় সভায় সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতন এবং মব তৈরি করে সাংবাদিকদের হেনস্তার ঘটনার মামলায় শুধুমাত্র ২ জনকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় এ ঘটনায় জড়িত আসামীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো, সাংবাদিকদের বিরুদ্ধে মব তৈরির চেস্টা, ফেসবুকে লাইভ, কর্মূসচির নামে সাংবাদিকদের হুমকি ধামকি, মিথ্যাচার, অপ-প্রচার এবং বিষোদাগার করে পরিস্থিতি ঘোলাটে করার ঘটনার তীব্্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করার অপচেস্টা বলে উল্লেখ করা হয়। এতে সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত ও নিরাপত্বাহীন। তৎপ্রেক্ষিতে দুর্গোৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠের কর্মসূচির বদলে আগামী ৭ অক্টোবর পর্যন্ত নিম্মোক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

আগামী ৭ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয় বিবৃতিতে। এরমধ্যে ২৮ সেপ্টেম্বর মহানগর পুলিশ কমিশনার, ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক, ৩০ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার, ১ অক্টোবর র‌্যাব-১৩ সিও,

৪ অক্টোবর সেনাক্যাম্প ইনচার্জের সাথে সাক্ষাত, ৫ ও ৬ অক্টোবর সকল রাজনৈতিকদল, পেশাজীবি ও সুশীল সমাজের সংগঠনের নেতৃবৃন্দের সাথে গণসংযোগ এবং ৭ অক্টোবর দাবি আদায়ে প্রেসক্লাব চত্বরে বেলা ১১ টায় সংহতি সমাবেশের কর্মসূচি দেয়া হয়।

প্রসঙ্গত: রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব একুশে টেলিভশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে নগরীর কাচারীবাজার থেকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে মারধোর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার চেস্টা এবং সিটি করপোরেশনের চিহ্নিত কিছু কর্মকর্তা-কর্মচারী কর্তৃক প্রধান ফটক আটকে দিয়ে সাংবাদিকদের নির্যাতন ও হেনস্তা করার ঘটনার মামলার আসামীদের গ্রেফতারে গত ২৪ সেপ্টেম্বর মহানগর পুুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে তিনদিনের আল্টিমেটাম দেয়া হয়। আল্টিমেটাম শেষ হলেও আসামীদের গ্রেফতার এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি ও ব্যবস্থা গ্রহন না করায় উদ্বিগ্ন রংপুরের সাংবাদিক সমাজ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর জরুরী বৈঠক ২৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে সুমি কমিউনিসিট সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহন ও কর্মসূচি ঘোষণা করা হলো। রংপুরের সকল গণমাধ্যমকর্মীকে কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য আহবান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button