রংপুরের চার জেলায় নতুন করে ৪৯ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।এর মধ্যে, রংপুরে ২৪ জন, কুড়িগ্রামে ১০ জন, লালমনিরহাটে ৯ জন ও গাইবান্ধায় ৬ জন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসরর ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক রোগী, খলিফাপাড়ার এক জন, মেডিকেল কোয়ার্টারের এক জন, হাজীরহাটের এক নারী, রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক কনস্টেবল, রংপুর নগরীর জেল রোডের এক জন , শাপলা নুরপুরের এক জন, হাজীপুরের এক জন , নিউ সেনপাড়ার এক জন, সার্কিট হাউজ লেনের এক নারীসহ দুই জন, খামারপাড়া আলমনগরের এক জন, আকালিটারী ট্রাকস্ট্যান্ডের এক জন, রেডিও সেন্টারের এক নারী , কেরানীপাড়ার এক চিকিৎসকসহ তিন জন, গুপ্তপাড়ার এক জন , চারতলা মোড়ের এক কিশোর, ধাপের এক জন , চামড়াপট্টির এক নারী, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই জন, কৃষ্ণপুরের এক জন , গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী করোনায় আক্রন্ত হয়েছে।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম পৌর এলাকার পলাশবাড়ির এক শিশুসহ দুই জন, খলিলগঞ্জের এক জন, পুরাতন থানাপাড়ার এক জন, সমবায় অফিসের এক জন , কৃষ্ণপুরের এক নারীসহ দুই জন, হোসেন খান পাড়ার এক জন, উলিপুর কাগজিপাড়ার এক জন , নারিকেলবাড়ির এক জন।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন লালমনিরহাট ১’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী, পাটগ্রাম থানার এক পুলিশ কনস্টেবল, পাটগ্রাম স্টেশনপাড়ার এক নারীসহ দুই জন, হাতিবান্ধার দুই জন ।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন গাইবান্ধা সদর দূর্গাপুরের দুই জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা , চিকিৎসাধীন এক রোগী , কালিগঞ্জ মাদহাটির এক জন , সুন্দরগঞ্জ বেলকার এক জন, সাদুল্ল্যাপুর জয়েনপুরের এক জন ।
রংপুর সিভিল সার্জন হিরম্ব জানান, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ১ হাজার ৯১২ জন। সুস্থ্ হয়েছেন, ১ হাজার ৫৫২ জন ও মারা গেছেন ৩২ জন।



