শিরোনাম

রংপুরের চার জেলায় আরো ৬০ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ১৪ জন, লালমনিরহাটে ১৩ জন ও গাইবান্ধায় ৭ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ, চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু শুক্রবার রাতে জানান, জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক চিকিৎসক, এক নার্স, চিকিৎসাধীন চার রোগী, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক জন, ধাপ জেল রোডের এক শিশু, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের এক রোগী, শাপলা চত্ত্বর এলাকার হাজীপাড়ার একজন, প্রেসক্লাব এলাকার এক পাঁচজন, ছালেক বাজারের তিনজন, পূর্বগেটের একজন, পুলিশ লাইন্স স্কুলের দুইজন, নিউ ইঞ্জিনিয়ারপাড়ার একজন, পীরগাছা পূর্ব চন্ডিপুরের দুইজন, বড়বাড়ির একজন, কাউনিয়া বালাপাড়া পাঞ্জরভাঙ্গার এক জন, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগী করোনায় আক্রন্ত হয়েছেন ।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক চিকিৎসক, সদরের এক জন, আরকে ঠিকাদারপাড়ার দুই জন , পুলিশ ফাঁড়ি মোড়ের এক জন, ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা, কৃষ্ণপুরের এক জন, গোরস্থানপাড়ার তিন জন, কালিগঞ্জের এক জন, উলিপুর পৌরসভার এক জন, উলিপুর জোদ্দারপাড়ার এক জন,রাজারহাট ফুলবাড়ির এক জন, লালমনিরহাট ১শ' শয্যা হাসপাতালে চিকিৎসাধীন মিশন মোড়ের এক রোগী, ঘোষলাবাজারের এক জন , থানাপাড়ার দুই জন নামাটারীর এক জন, সিভিল সার্জন অফিসের এক জন ,টিউমলপাড়ার এক জন, রাজপুরের দুই জন, তিস্তার এক পুরুষ, এক নারী, গোকুন্ডার এক জন, বালাটারী মিশনমোড়ের এক জন, গাইবান্ধা কলেজ হোস্টেলের এক জন, বুজরুক বোয়ালিয়ার এক জন, শংকরগঞ্জের এক জন , সাদুল্ল্যাপুর সোনালী ব্যাংকের লক কর্মকর্ত, জামালপুরের এক জন, সাঘাটা ঝরাবর্ষার এক জন করোনায় আক্রন্ত হয়েছে।
রংপুর সিভিল সার্জন হিরম্বর কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৫ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫০৩ জন ও মারা গেছেন ৩২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button