sliderস্থানিয়

রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

রতন রায়হান, রংপুর: রংপুর জেলার কাউনিয়া উপজেলায় ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত মাদক বহনকারী পালিয়ে যেতে সক্ষম হয়। রোববার (১৫ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে রংপুর জেলা ডিবি পুলিশের এসআই শ্রী ভবদীশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার নিজপাড়া মৌজার পূর্ব নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ডিবি পুলিশ একটি লাল-কালো রঙের Pulsar 150cc মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করে পিছনের সিটের উপর সাদা প্লাস্টিক বস্তায় রশি দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ছিল ৩ কেজি করে মোট ৯ কেজি গাঁজা। এছাড়াও, দিনাজপুর-ল ১১-৪০৫৮ নম্বরযুক্ত মাদকবহনকারী মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ কাউনিয়া থানায় এসে এসআই ভবদীশ একটি লিখিত এজাহার দায়ের করেন। ঘটনার বিষয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button