বিবিধশিরোনাম

যে সাতটি নন-ব্রেক্সিট খবর হয়তো নজরে পড়েনি

সারা বিশ্বের মানুষ এখন ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার খবর নিয়েই ব্যস্ত। আন্তর্জাতিক সব খবরের শিরোনাম ব্রেক্সিট। তবে এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা গত সপ্তাহে ঘটেছে, গুরুত্বপূর্ণ বা হালকা কিন্তু কৌতুহলীদ্দীপক, যা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। সেসব খবর নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন বিবিসির জাস্টিন পার্কিনসন।

  দুই বছর পর ইরাকি শহর ফাল্লুজা মুক্ত করেছে দেশটির সেনাবাহিনী

দুই বছর পর ইরাকি শহর ফাল্লুজা মুক্ত করেছে দেশটির সেনাবাহিনী

১.মুক্ত ফাল্লুজা: প্রায় দুই বছর কথিত ইসলামিক স্টেটের কব্জায় থাকার পর ইরাকি শহর ফাল্লুজা মুক্ত করেছে সেদেশের সেনাবাহিনী। বাগদাদের অদূরের এই শহরটিই প্রথম দখল করেছিল আইএস।
যমজ সন্তানের জন্ম দিয়েছে চীনের পাণ্ডা শিন শিন
যমজ সন্তানের জন্ম দিয়েছে চীনের পাণ্ডা শিন শিন

২. যমজ পাণ্ডা:চীনের ম্যাকাও প্রদেশে যমজ বাচ্চার জন্ম দিয়েছে জায়ান্ট পাণ্ডা শিন শিন।বাচ্চাটি গোলাপি বর্ণে জন্ম নিয়েছে। যদিও একমাস বা তার বেশি সময় পর আস্তে আস্তে সেটি সাদা এবং কালো বর্ণে রূপ নেবে।
  ছয় দশকের লড়াই অবসানে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কলম্বিয়ান সরকার আর ফার্ক বিদ্রোহীরা

ছয় দশকের লড়াই অবসানে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কলম্বিয়ান সরকার আর ফার্ক বিদ্রোহীরা

৩. ফার্ক যুদ্ধবিরতি:প্রায় ৬০ বছরের লড়াইয়ের সমাপ্তি টানতে অবশেষে একটি যুদ্ধবিরতিতে সাক্ষর করেছে কলম্বিয়ার সরকার আর দেশটির বিদ্রোহী ফার্ক গেরিলারা। শান্তিচুক্তির প্রথম ধাপ হিসাবেই তাদের এই চুক্তি স্বাক্ষরিত হলো। ছয় দশকের লড়াইয়ে দুই বাহিনীর হাতে ২ লাখ ২০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে।
 ম্যানচেস্টারে পথচারীদের উপর হঠাৎ পানি পড়ার কয়েকটি ঘটনায় সতর্ক করে দিয়েছে পুলিশ
ম্যানচেস্টারে পথচারীদের উপর হঠাৎ পানি পড়ার কয়েকটি ঘটনায় সতর্ক করে দিয়েছে পুলিশ

৪. হঠাৎ পানি:মধ্য ম্যানচেস্টারে পোর্টল্যান্ড হাউজ অ্যাপার্টমেন্ট ব্লকে পথচারীদের গায়ের উপর হঠাৎ করে পানি এসে পড়ে। কিন্তু যে এই পানি হামলাকারী, তা এখনো পুলিশ সনাক্ত করতে পারেনি। তাই সেখান দিয়ে চলার সময় পথচারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
 আইসল্যান্ডের নতুন প্রেসিডেন্ট গুডনি জোহান্নেসন
আইসল্যান্ডের নতুন প্রেসিডেন্ট গুডনি জোহান্নেসন

৫. আইসল্যান্ডের নতুন প্রেসিডেন্ট:ইউরো ফুটবল টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারানোয় আইসল্যান্ড যতটা গণমাধ্যমের শিরোনামে এসেছে, তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি সে অর্থে গুরুত্ব পায়নি। একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছে গুডনি জোহান্নেসন।

৬. অফিস কেক সংস্কৃতি:অনেকেই হয়তো অফিসে বিভিন্নে উপলক্ষে কেক কেটে বা খেয়ে অভ্যস্ত। কিন্তু শীর্ষ দন্ত বিশেষজ্ঞ নাইজেল হান্ট বলছেন, এই কেক সংস্কৃতি দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে অন্তত বাদাম, চিজ বা ফল মিশ্রিত কেক খেলে ক্ষতি কিছুটা কমানো যেতে পারে।

ব্রেক্সিট জন্ম দিয়েছে নতুন কিছু ইমোজিসের
৭. ব্রেক্সিট গ্রাফিক্স:ব্রেক্সিট নিয়ে আলোচনা নতুন কিছু ‘ইমোশন’ বা চিহ্নের জন্ম দিয়েছে। যুক্তরাজ্য জুড়ে এখন অন্ততটি ৭২টি নতুন ইমোজিস ব্যবহৃত হচ্ছে।
সুত্রঃ বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button