যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল হাসপাতালে ভর্তি
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাতে পিত্তথলী সমস্যায় অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার সকালে ডাক্তার সিদ্ধান্ত দেবেন তার অপারেশনের দরকার আছে কিনা।
আওয়ামী যুবলীগের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা মনিরুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিত্তথলির সমস্যা নিয়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু জানান, সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক।
একই সঙ্গে করোনার কারণে কর্মহীন দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন ।




