অপরাধশিরোনাম

যুবলীগ নেতা শামীমের বাসায় ‘টাকার খনি’!

নগদ প্রায় ১০ কোটি টাকা, বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ যুবলীগ নেতা শামীমকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে রাজধানীর গুলশানের নিকেতন ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। এ সময় শামীম দেহরক্ষীদের নিয়ে তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন।
যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে রাজধানীতে খুন, অপহরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী র‍্যাবের এক কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button