যুবলীগ নেতা রঞ্জু রহমানের শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি উদিয়মান তরুন নেতা রন্্জু রহমানের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়।
৩১ জানুয়ারী বুধবার বেলা ৪টায় উপজেলার বালাতৈড় কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাহাদুরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.আমজাদ হোসেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এবং শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন নিপেড়িত, অবহেলিত, বঞ্চিত মানুষের একমাত্র আস্থাভাজন যুব সমাজের আইকন অত্র ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রন্জু রহমান।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাহাদুরপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহবায়ক ফরিদ আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সাবেক যুবলীগ সহ-সভাপতি মিন্টু কুমার সরকার, বক্তারপুর গ্রাম কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, চকগোপাল গ্রামের মোঃ হিরোসহ বিভিন্ন পর্যায়ের নেতানেত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




