sliderস্থানিয়

যুবদল নেতা নাজমুল মন্ডলের বিরুদ্ধে অপপ্রচার

টঙ্গী প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ভুয়া আইডি থেকে মাদক সংক্রান্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

নাজমুল হোসেন মন্ডল জানান, আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমি বিগত ১৭ বছর রাজপথে বিএনপির দেওয়া সকল কর্মসূচীতে অংশ গ্রহণ করেছি। বিগতদিন আমি একাধিকবার মিথ্যা মামলায় কারাভোগ করেছি এবং দমন-পীড়নের শিকার হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতন করার লক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সমর্থন যুগিয়েছি। একটি সফল গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনাকে পতন করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এরপর থেকেই শেখ হাসিনার কুচক্রীমহলের তথ্যবাহিনী আমার পিছনে লেগেছে। সম্প্রতি ফেসবুকে  কয়েকটি ভুয়া আইডি থেকে আমার নামে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, গাজীপুর মাদকদ্রব্য অফিসের একটি ভুয়া কাগজ ফেসবুকে কয়েকটি ভুয়া আইডি থেকে প্রচার করা হচ্ছে। ঐ কাগজের কোন সত্যতা পাওয়া যায়নি। যা ইতিমধ্যে ওই কাগজ সত্য নয় বলে গাজীপুরের মাদকদ্রব্য অফিস থেকে জানানো হয়েছে। এই ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে গাজীপুর মাদকদ্রব অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের অফিস থেকে এটা করা হয়নি। মাদকদ্রব্যের সকল তথ্য গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। এই চিঠিটি সঠিক নয় এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button