sliderরাজনীতিশিরোনাম

যুবদলের নতুন সভাপতি টুকু, সম্পাদক মুন্না

পতাকা প্রতিবেদক : সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- মামুন হাসান, সহ-সভাপতি- নুরুল ইসলাম নয়ন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক- গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকার ও দপ্তর সম্পাদক- কামরুজ্জামান দুলাল (সহ-সভাপতির পদ মর্যাদায়)।
সুলতান সালাহ উদ্দিন টুকু সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক, আর মোনায়েম মোন্না ছিলেন সহ-সভাপতির দায়িত্বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button