আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের ট্যাংক, অস্ত্র কিনছে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরব ১.১৫ বিলিয়ন ডলারে অস্ত্র, মেশিন গান এবং অন্যান্য সামরিক সমঞ্জাম কিনছে সৌদি আরব। পেন্টাগন মঙ্গলবার বিষয়টি প্রকাশ করেছে।
ইয়েমেন তিন মাসের মধ্যে প্রথম সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আবার বিমান হামলা শুরু করেছে, এমন খবরের পরপরই এই বিক্রি চুক্তির কথা প্রকাশ করা হলো।
ডিফেন্স সিকিউরিটি করপোরেশন এজেন্সির (ডিএসসিএ) তথ্য মতে, রিয়াদ ১৩৩টি এমআইএ১/এ২ আবরামস ট্যাংক কিনতে চাইছে। এছাড়া ১৫৩.৫০ ক্যালিবারের মেশিন গান, ২৬৬টি ৭.৬২ এমএম মেশিন গান, স্মোক গ্রেনেড লাঞ্চার, সাজোয়া যানও রয়েছে কেনার তালিকায়।




