আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১৯২০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আরও ১,৯২০ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্রকাশিত সর্বশেষ হিসাবে এ কথা জানায়।
এতে বলা হয়, পূর্ববর্তী দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। এদিন মৃত্যুর সংখ্যা ছিল ২,১০৮ জন। এই মহামারিতে দেশটিতে মোট ২০,৫০৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২৭,১১১ জন। একক দেশ হিসেবে এই সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি।
এদিকে প্রাণঘাতী এই করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রায় ১৮ লাখ আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৮ হাজারের বেশি মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button