প্রবাস
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কলেজছাত্রী নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে সড়ক দুর্ঘটনায় মেহেরুন চৌধুরী (১৯) নামে এক বাংলাদেশি কলেজছাত্রী নিহত হয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় দেশটির পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে বুধবার দিবাগত রাতে মারা যান তিনি।
মেহেরুন চৌধুরীর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাবার নাম লুৎফর চৌধুরী।
জানা গেছে, গত মঙ্গলবার ফিলাডেলফিয়া শহরে গাড়ি চালিয়ে যাবার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মেহেরুন চৌধুরী। পরে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
এ সময় মেহেরুনের ভাইও ওই গাড়িতে ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।




