যুক্তরাষ্ট্রে মুসলিম চিকিৎসক হামলার শিকার

যুক্তরাষ্ট্রে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় আরসালান তাজাম্মুল নামে একজন মুসলিম চিকিৎসক হামলার শিকার হয়েছেন। মুখোশ পড়া অজ্ঞাত তিন যুবক তাকে হামলা করেন।
ঘটনাটি ঘটেছে টেক্সাসে। জানা গেছে, হামলার পর ওই চিকিৎসকের অস্ত্রোপচার সফল হয়েছে। ৩০ বছর বয়সী এই মুসলিম চিকিৎসকের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ দিকে হামলাটি করা ঘটিয়েছে এবং কারণ কী, তা বের করতে কাজ করছে টেক্সাসের পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলা মুসলিম-বিদ্বেষপ্রসূত। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ টেক্সাসের পুলিশ।
জানা গেছে, টেক্সাসের হিউস্টনের বেলেয়ার মাদরাসার ইসলামিয়া মসজিদে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। নামাজে যাওয়ার পথেই তিনি আক্রমণের শিকার হন। তাকে লক্ষ্য করে দুটি ছোঁড়া হয়।
এই ঘটনার পর মসজিদটির আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ।


