যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন

শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হিসেবে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ছাড়পত্র পেলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন।
এর আগে প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে ইতিহাস তৈরি করেছিলেন বারাক ওবামা। এবার অন্য এক ইতিহাসের পথে হিলারি।
প্র্রেসিডেন্ট পদে লড়তে প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ জন প্রতিনিধির সমর্থন নিয়ে প্রেসিডেন্ট পদের দাবিদার হিসেবে নির্বাচিত হলেন হিলারি। এর পরেই তিনি বলেন, ‘সামনেই গুরুত্বপূর্ণ নির্বাচন। আর আমাদের এক একটি ভোটের জন্য লড়াই করতে হবে।’
অন্য দিকে, বিরোধী নেতা বার্নি স্যানডারস হিলারির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার কথায়, ‘মিসেস ক্লিন্টন কখনওই জয়ী হতে পারবেন না। কারণ উনি সম্পূর্ণভাবে প্রতিনিধিদের সমর্থনের ওপর নির্ভর করে আছেন।’
এক ইতিহাস তৈরি করার পর হোয়াইট হাউসে পা রেখে তিনি অন্য ইতিহাস গড়তে পারবেন কিনা তা এখন সময়ের অপেক্ষা।




