আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ভোটো, তীব্র নিন্দা ইরানের

জাতিসঙ্ঘে নিরাপত্তা পরিষদে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান ওয়াশিংটনের এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী বলে মন্তব্য করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত ঘোষণা প্রত্যাখ্যান করে সোমবার রাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল; যদিও এটিতে ওই ঘোষণার কথা সরাসরি উল্লেখ করা হয়নি।
কিন্তু তারপরও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আমেরিকার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে, দেশটি ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে মধ্যপ্রাচ্য সঙ্কটের সমাধান করতে চায়।
তিনি ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে ওই ঘোষণা বাস্তবায়নে বাধা দেয়ার জন্য বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান।
এর আগে নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পরপরই জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরু আমেরিকার পক্ষ থেকে এই প্রস্তাবে ভেটো দেয়ার তীব্র নিন্দা জানান।
সারাবিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একইসাথে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন।
ইসরাইল ১৯৬৭ সাল থেকে জেরুসালেম দখল করে আছে। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ এই শহরে অবস্থিত এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button