আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অভিবাসীদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প

মেক্সিকো সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর নিউইয়র্ক টাইমস’র।
‘বর্ডার ওয়ার্স ইনসাইড ট্রাম্প অ্যাসাল্ট অন ইমিগ্রেশন’ নামের একটি বই থেকে এ তথ্য তুলে ধরেছেন পত্রিকাটি। বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢল থামানোর জন্য গত মার্চ মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এ পরামর্শ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্রিসজেন নিলসেন, হোয়াইট হাউজের সরকারি স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন তৎকালীন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন প্রধান কেভিন ম্যাকআলিনান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই জারেড কুশনারসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
বৈঠকে কয়েকজন কর্মকর্তা এ বিষয়ে বিরোধিতাপূর্ণ বক্তব্য রাখলে প্রেসিডেন্ট ট্রাম্প চিৎকার করে বলেন, “আপনারা আমাকে বোকা বানিয়ে দিচ্ছেন। অভিবাসন ইস্যুটি নিয়ে আমি কাজ করছি, বিষয়টি আমাকে দেখতে দেন।”
বইয়ের লেখক সাংবাদিক মাইকেল ডি শেয়ার এবং যুলি হার্শফেল্ড ডেভিস উল্লেখ করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প মাঝেমধ্যে মধ্যেই বলেছেন- মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা হবে এবং তার পাশ দিয়ে পানি ভর্তি নালা থাকবে যা কুমির এবং সাপ দিয়ে ভরে দেয়া হবে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য কী পরিমাণে অর্থ ব্যয় হবে তার একটি ধারণাপত্র চেয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া নির্মিত দেয়ালের উপরে বৈদ্যুতিক তারের সংযোগ থাকবে যেখানে মানুষজন আসার সাথে সাথেই মারা যাবে। এর আগে তিনি প্রকাশ্যে অভিবাসীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। পরের এক বৈঠকে তার সহকর্মীরা জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের জন্য তাদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছেন।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button