আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডিন ডরিয়েস। বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই কনজারভেটিভ এমপি।
বিবিসি জানায়, ডরিয়েস যুক্তরাজ্যের প্রথম কোনো এমপি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসে যুক্তরাজ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। এরপরই স্বাস্থ্যমন্ত্রীর করোনায় আক্রান্তের খবর আসলো।
ডরিয়েস জানান, করোনা ধরা পড়ার পর তিনি সব ধরনের পূর্বসতর্কতামূলক ডাক্তারি পরামর্শ মেনে চলছেন এবং নিজে থেকেই বাসায় বিচ্ছিন্ন অবস্থায় (সেলফ-আইসোলেশন) আছেন।
এদিকে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাস আক্রান্ত পরীক্ষা করার সক্ষমতা বাড়িয়ে চলছে তারা। দিনে ১০ হাজার লোককে পরীক্ষা করতে পারবেন তারা। বর্তমানে দিনে দেড় হাজার লোককে পরীক্ষা করা সম্ভব হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার জন। ইতোমধ্যে সেরে উঠেছে ৬৪ হাজার করোনা আক্রান্ত ব্যক্তি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশটিতে করোনা প্রাদুর্ভাব কমে আসলেও বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button