শিরোনাম
যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন
যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন লেগেছে। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বামপাশে অবস্থিত ব্যারাকে আগুন জ্বলছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কীভাবে আগুন লাগলো, তা কেউ নিশ্চিত করতে পারেননি। রাত সাড়ে ৮ টায় এই রিপোর্ট লেখার সময়ও আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আছে।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান ইত্তেফাক জানান, আগুন লাগার পর পরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুন লাগার বিষসয় ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।




