sliderআন্দোলনজাতীয়শিরোনাম

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

পতাকা ডেস্ক : যেকোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।

হাদির খুনিদের গ্রেপ্তার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যে উপদেষ্টারা ভাবছেন এক মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না, রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা।

জাবের আরও বলেন, আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি। তাই আগামী দিনে যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচিও হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button