Uncategorized

যমুনায় পানি বৃদ্ধি: হুমকির মুখে শিবালয়ের বিস্তীর্ন এলাকা

সংবাদদাতা, শিবালয়: যমুনায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে বিশেষ করে শিবালয় উপজেলার নদী সিকস্তী এলাকায় তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। নদী তীরবর্তী বিস্তির্ণ জনপদ ক্রমেই বিলিন হওয়ার উপক্রম হয়েছে। অনেক বাড়ি-ঘর ভাঙ্গনের মুখে পড়ায় দিশেহারা লোকজন দ্রুত অন্যত্র সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সুত্র জানায়, শনিবার যমুনার পানি আরিচা পয়েন্টে বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৪০ সেঃ মিটার স্তরে প্রবাহিত হচ্ছিল। তীব্র স্রোত ও বাতাসে সৃষ্ট ঢেঊয়ের কারণে পাটুরিয়-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটসহ বিভিন্ন নৌপথে ফেরি-লঞ্চ, কার্গো, নৌাকা চলাচল দারুণ ব্যহত হচ্ছে।
জানা গেছে, পানি বৃদ্ধির ফলে যমুনার শাখা ইছামতি, কালিগঙ্গা, ধলেশ্বরী ও কান্তাবতী নদী বাহিত পানিতে বিভিন্ন নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হচ্ছে। এতে, কাচা মরিচ,শাক-সবজির ক্ষেত তলিয়ে যাচ্ছে। অপর দিকে, ভাঙ্গণ তীব্র হওয়ায় দুর্ঘম চরাঞ্চল ত্রিশুড়ী, মধ্যনগর, আলোকদিয়া, জাফরগঞ্জ, মালুচি, তেওতা, নিহালপুর, ঝঁড়িয়ারবাগ, দাশকান্দী, এলাচিপুর, পাটুরিয়া, নয়াকান্দী, কুষ্টিয়া প্রভৃতি স্থানে নতুন করে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভাঙ্গণ রোধে ও দুর্গতদের সাহায্যার্থে কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে অনেকেই সর্বশান্ত হয়ে পরবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button