বিনোদন

যখন সন্তানের প্রয়োজন হবে, তখনই বিয়ে: তাপসী পান্নু

জীবন শুরু দক্ষিণী সিনেমায় নায়িকা হিসাবে। সেখানে তো সফলই। বলিউডে পা দেওয়ার পর একের পর এক হিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। তিনি তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘বেবি’, ‘মিশন মঙ্গল’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছে তাকে।
মিশন মঙ্গল মুক্তির পর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাপসী। সেখানে তিনি বলেন, বিয়ে তখনই করবেন, যখন তার মনে হবে জীবনে এবার সন্তানের প্রয়োজন।
অর্থাৎ পরিবারে ছোট কারও উপস্থিতি অনুভব করার প্রয়োজন মনে করলেই বিয়ের পিঁড়িতে চটপট বসে পড়বেন বলে জানান বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।
তাপসী পান্নুর পাশাপাশি সম্প্রতি প্রকাশ্যে আসে বলিউড অভিনেত্রীর বোন শাগুন পান্নুর ছবি। শাগুনকে এখনও পর্যন্ত বলিউডের কোনও সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে তাপসীর মতো শাগুন পান্নুও যে বিটাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে একেবারে প্রস্তুত, তা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি থেকেই বেশ স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button